শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে হত্যার হুমকি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ ও তার ছেলে জহুরুল ইসলামকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায়।

অভিযোগসূত্রে জানা গেছে, বান্দাইপুর গ্রামের ভূক্তভোগী মৃত কমল শাহ্ এর ছেলে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ এর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল লতিফ ও আব্দুর রকিব গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে গোপালপুর বাজারে আসার পথে প্রতিপক্ষের আব্দুল লতিফের দোকানের সামনের রাস্তায় আকরাম আলী শাহ্কে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এছাড়াও যাবতীয় দলিলপত্র তাদের দিতে বলেন। এসময় তাদের কথায় প্রতিবাদ করায় তার হাত ধরে টানা হেচড়া করে শারিরিকভাবে লাঞ্চিত করেন।

ভূক্তভোগী আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করেছি। সেকারণে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ৪৫ বছর যাবৎ আমার ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বকভাবে দখল নিতে শনিবার বেড়া লাগিয়েছেন। রবিবার সকালেও সেটি অব্যাহত রেখেছেন। আমি এর ন্যায় বিচার চাই। অপরদিকে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গনি বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে বান্দাইপুর গ্রামের ভূক্তভোগী মৃত কমল শাহ্ এর ছেলে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ একই গ্রামের প্রতিপক্ষ মৃত মোসলেম আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫) ও আব্দুর রকিব (২৮) এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin