
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান মহশীন আলী আহম্মেদ এবারে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় এ ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলমত নির্বিশেষে তিনি সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন।‘মাদক, সন্ত্রাস এবং দূর্নীতিমূক্ত’ ইউনিয়ন গঠনের দায়িত্বভার নিতে চান তিনি।
তিনি মান্দার কালিকাপুর ইউনিয়নের হাট চকগৌরী সংলগ্ন গোপালপুর গ্রামের মৃত আব্বাস আলী আহম্মেদের ছেলে বলে জানাগেছে ।
তৃতীয়ধাপে নির্বাচনের তফসিল ঘোষনা এবং প্রতীক বরাদ্দের পর থেকে অদ্যবধি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন ।
মান্দার কালিকাপুর ইউনিয়নকে একটি ডিজিটাল এবং সর্বাধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন বাসীর দোয়া, সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি ।
এ ব্যাপারে আনারস প্রতীকের সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী-সাবেক চেয়ারম্যান মহশীন আলী আহম্মেদ বলেন, “আসন্ন ১১ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী।
আমি পূণরায় এ ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন উন্নত-আধুনিক ইউনিয়ন গঠনের কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। শুধু ইউনিয়ন নয় গোটা এলাকার চেহারাই পাল্টিয়ে দিব ।“এছাড়াও তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের দ্বায়িত্ব পেলে প্ল্যান মাফিক কাজ করে এ ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।”