রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক সমাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৭৩৮ Time View

জাহিদুল ইসলাম মিঠু, বাগমারা প্রতিনিধিঃ “সু বংশে সু সন্তান সর্বলোকে তাই কয়, ভাল বীজে ভাল ফসল জানিবেন নিশ্চয়” এ সুত্রে ধরে জানা যায় চীন ও জাপান দেশে প্রায় ১০,০০০(দশ) হাজার বছর আগে ধান চাষ শুরু হয়েছিল। ধান থেকে যে চাল তৈরি হয় যা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রধান খাদ্য হিসেবে প্রচলিত। বাংলাদেশে বিভিন্ন ধরনের ধান চাষ হয়।

এ ধান চাষ করতে হলে ভাল বীজের প্রয়োজন হয় ভাল বীজের জন্য ভাল বীজতলা তৈরি করতে হয়। তাই কৃষক সমাজ এই বোরো মৌসুমে উন্নত মানের বীজতলা প্রস্তুত করণে ব্যস্ত সময় পার করছেন।

ধান চাষের জন্য ধানের চারা তৈরি করতে প্রথমে বীজতলা তৈরি করতে হবে সেখানে বীজ ছিটিয়ে রেখে কয়েকদিন সেচ দিতে হয় তারপর ছোট চারা তৈরি হলে তা তুলে ধান চাষের প্রধান জমিতে রোপন করা হয়।

আসন্ন বোরো মৌসুমে ধান চাষের জন্য ধানের বীজতলা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপির উদপাড়ার কৃষকসমাজ।
প্রতি বোরো মৌসুমে উদপাড়া বিলে প্রচুর পরিমাণে ধান চাষ হয় যা অত্র এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ধান সরবরাহ করে থাকে।

উদপাড়া গ্রামের কৃষক আক্কাস আলী প্রাং বলেন, আমি ২০বিঘা জমিতে ধান চাষ করি ধান চাষের জন্য বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছি। আবহাওয়া অনুকুলে থাকলে সঠিকভাবে ধানের চারা তৈরি করতে পারলে আল্লাহর রহমতে ধান চাষ করে লাভবান হব ইনশাহআল্লাহ।

বাগমারা উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা আব্দুল মজিদ বলেন, বোরো মৌসুমে ধান রোপনের জন্য ধানের বীজতলা তৈরি করার এখনি উপযুক্ত সময়। আমি কৃষকদের ধান চাষ ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।আমরা কৃষকদের প্রণোদনা হিসেবে উপজেলা কৃষি অফিস থেকে ধান বীজ ও রাসায়নিক সার সরবরাহ করে থাকি। অত্র উপজেলার কৃষকরা বলেন, আমরা যদি ভাল ধানের চারা তৈরি করতে পারি বোরো মৌসুমে তাহলে ধানের বাম্পার ফলন পাব।

ভাল ধানের চারা তৈরি করতে আমরা কৃষকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি আশাকরি আমরা সফল হব।
কৃষকরা অারো বলেন, ধান বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক যে মূল্য নির্ধারণ করা হয় সেটি যেন কৃষকের পরিশ্রম ও খরচের দিক লক্ষ রেখে ধানের বাজার মূল্য কৃষকবান্ধব করার জন্য আমরা কৃষকরা সরকারের প্রতি শুভদৃষ্টি প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin