শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ধর্ষন ও হত্যা মামলার আসামি শাহ আলম রুবেলকে ফাঁসির আদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর সাত বছরের শিশু নুসরাত জাহান নুশু ধর্ষন ও হত্যা মামলায় শাহ আলম রুবেল নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এ রায় দেন। একইসঙ্গে দন্ডপ্রাপ্ত আসামীর ১ লক্ষ টাকা জরিমানা ও আরও চার বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
একই মামলায় বোরহান উদ্দিন নামের অপর এক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌশুলী এডভোকেট মো. আবুল বাশার। এদিকে রায়ের পর আদালতপাড়ায় অপেক্ষমান মামলার বাদি শিশু নুসরাতের মা রেহানা বেগম ও চাচা আকবর হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং রায় দ্রুত কার্যকরের দাবী জানান।

আদালত সূত্রে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ২০১৮ ইং সনের ২৩ মার্চ দুপুরে বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় নুসরাতের মা রেহানার বেগম রামগঞ্জ থানায় একটি ডায়েরী করেন। পরে ২৬ মার্চ তারিখে পুলিশ উপজেলার ব্রক্ষ্মপাড়ার ব্রীজের নীচ থেকে নুসরাতের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে। পরে তদন্তে ধর্ষন ও হত্যাকান্ড প্রমাণিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে ও ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনের পর এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin