সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোনাগাজীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৫৩ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) থেকে:-
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সোনাগাজীর সোনাপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

সোনাপুর হাজী সেলিম কিন্ডার গার্টেনের উদ্যোগে ৯ অক্টোবর শুক্রবার সকালে সোনাগাজী-মুহুরী প্রকল্প আঞ্চলিক মহাসড়কে উক্ত বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সেলিম উর রেজার সভাপতিত্বে ও শিক্ষক মো. শাহাজাহানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের পরিচালক জামাল উদ্দিন, সমাজ সেবক গোলাম মাওলা জিহাদী, সোনাপুর যুব ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি নাজমুল হাসান দিপু, অভিভাবক আবুল কাসেম, আস্রাফ উদ্দিন মিস্টার, শিক্ষিকা শিরিন আক্তার ও সাবিনা ইয়াছমিন কেয়া প্রমূখ।

বক্তাগণ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর উপযুক্ত বিচার দাবি করেন। ধর্ষণরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলা ও সরকার কর্তৃক কঠোর আইন প্রণয়ন এবং নারীদের সুরক্ষার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin