শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দুর্যোগ প্রতিমন্ত্রী এনামের হাসপাতালে অবহেলায় নারীর মৃত্যু, অভিযোগ স্বামীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৮৪৯ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার নিকটবর্তী সাভার উপজেলার প্রাণ কেন্দ্রে এনাম মেডিক্যাল নামক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার অবহেলায় সাহিদা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

পরে দুপুরে ভুক্তভোগীর স্বামী রুহুল আমীন সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাহিদা আক্তার ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকার বাতুলিয়া এলাকার মাজেদ হোসেনের মেয়ে ও রুহুল আমিনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধূ সাহিদার প্রচন্ড মাথা ব্যথার শুরু হলে গত ১১ অক্টোবর (রোববার) সকালে সাভারের এনাম মেডিক্যালের নিউরোমেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

কিন্তু পরীক্ষার পর নিউরোমেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সোয়েল রানা (৪৮) জানান রোগীর বড় ধরনের কোনো সমস্যা নেই কয়েকদিন ভর্তি থাকলেই ঠিক হয়ে যাবে। দুই একদিন ভর্তি থাকার পর সাহিদার অবস্থার আরও অবনতি হলে সোয়েলকে বিষয়টি জানিয়ে রোগী অন্য কোথাও স্থানান্তর করার জন্য অনুরোধ করেন রোগীর স্বামী রহুল আমীন।

এরই মধ্যে রোগীর অবস্থার আরও অবনতি হলে ডাক্তারের কাছে জোর আপত্তি করলে তিনি রুহুলের সঙ্গে খারাপ আচরণ করে বলেন ‘ডাক্তার তুই না আমি’? এছাড়া রুহুলকে পুলিশে দেয়ার ভয়ও দেখান তিনি। পরে আজ সকাল ১১টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় সাহিদার মৃত্যু হয়েছে। এবং দ্রুত হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যেতে বলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ইউসুফ বলেন, হাসপাতালের চিকিৎসার বিষয়ে ভুক্তভোগীর স্বামীর কোনো অভিযোগ নেই। বিষয়টি এখন থানা পুলিশ দেখছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) সায়েদ বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি, বিষয়টি মেডিক্যাল সংক্রান্ত। ফলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তদন্ত করে দেখবেন। পাশাপাশি পুলিশও বিষয়টি দেখবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইমুল হুদা বলেন, আমরা লিখিত পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin