শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দুই এমপির আচরণ নিন্দনীয়; ক্ষমা চাওয়ার আহবান বিএমএসএফ’র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০২ Time View

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লা নাঙ্গলকোটের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়ার সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা আইন প্রণেতা, গণমানুষের নেতা। দু’টি ঘটনা নিন্দনীয় এবং আমরা এতে ক্ষুব্ধ। এহেন আচরণের কারণে অবিলম্বে তাদেরকে ক্ষমা চাওয়া উচিৎ।

নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকুরীচ্যুতির হুমকি দেন এবং তার কথামত চলতে হবে বলে নইলে সাংবাদিকতা করতে পারবেনা। এমপির এমন বক্তব্যে গত দুই দিন ধরে দেশব্যাপী ব্যাপক সমালোচিত হচ্ছে। অন্যদিকে শরীয়তপুরের এমপি মিয়ানুর উদ্দিন অপু তিনি গতকাল সোমবার প্রকাশ্যে এক সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিবৃতিতে এই দুই এমপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অনুরোধ করা হয়। নয়তো সাংবাদিক সমাজের সাথে সংসদ সদস্যদের সাথে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, আমরা তা চাই না। নিরীহ সাংবাদিকদের প্রতি সংসদ সদস্যদের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করতে অনুরোধ করা হয়। সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের নানা ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে গণমানুষের পক্ষে যুদ্ধ করে যাচ্ছে। আর তাদের সাথে এমপিদের এহেন আচরণ আমাদেরকে ভাবিয়ে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin