শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তারাকান্দায় বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ ড্রেজার মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৯৭ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় রাংসা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যাক্তিকে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ অক্টোবর রোজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিজাবে রহমত এ অর্থদন্ড দেন।

সরকারি নির্দেশ অমান্য করে বালিখাঁ গ্রামের ড্রেজার মালিক বালু ব্যবসায়ী ফয়জুল হক ও গোয়াতলা গ্রামের বিল্লাল হোসেন ও দলীরকান্দার উজ্জ্বল মিয়া রাংসা নদী থেকে বেশকিছু দিন যাবত বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করেও অবৈধভাবে বালু উত্তোলনের কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১লাখ ৫০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন,তারাকান্দা থানার এস,আই আবুল কালাম আজাদ এ,এস,আই মাহমুদ হাসান ও সঙ্গীয় ফোর্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin