শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

তারাকান্দায় চুল কেটে ৫ সন্তানের জননীকে লাঞ্ছিত করার অভিযোগে ২ যুবক আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৪ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৫ সন্তানের জননীকে শারীরিক লাঞ্ছিত ও মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্থা করার অভিযোগে ২ যুবক’কে গতকাল ২৩শে সেপ্টেম্বর রোজ বুধবার আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের আনসার আলীর স্ত্রী আছমা খাতুন (৪০) এর ঘরে (সম্পর্কে ভাই) ফুলপুর উপজেলার গুমগাঁও গ্রামের আইয়ুব আলী খানের পুত্র শাহীন মিয়া সাংসারিক প্রয়োজনে আসে। এতে প্রতিবেশী মিরু হোসেনের পুত্র কাসেম মিয়া (৪০) ও হোসেন মিয়া (৩০), মৃত আঃ খালেকের পুত্র শরাফ উদ্দিন (৩০), আঃ কাদিরের পুত্র তোফায়েল (৩০) এবং নুর ইসলামের পুত্র শরিফ উদ্দিন (৩০) সহ অজ্ঞাত ৭/৮ জন অবৈধ সম্পর্ক সন্দেহে তাদের আটক করে গাছের সাথে বেধেঁ শারীরিক নির্যাতন করে এবং কেচি দিয়ে মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে জনসম্মুখে হেনস্তা করে।

নির্যাতিত আছমা খাতুন জানান, তার স্বামী আনসার আলী চট্টগ্রামে কর্মরত এবং বড় ২ কন্যা সন্তান ঢাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মী-র কাজে থাকার কারণে গৃহবধু পঙ্গুয়াই গ্রামে নিজ বাড়িতে অপর ৩ সন্তান নিয়ে পিত্রালয়ে বসবাস করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এ ব্যাপারে ওই নির্যাতিত নারী আছমা খাতুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা করেছে। মামলা নং ১২(৯)২০২০ ধারা ৩৪২/৩২৩/ ৩২৬ দঃবিঃ।

তিনি আরও বলেন, এ মামলার তদন্ত দেওয়া হয়েছে এস,আই মফিজুল ইসলামকে এবং মামলা রুজুর সাথে সাথেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আজ ২৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin