শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:- সিরিজ রিপোর্ট – ০৩:- কুমিল্লা নগরীর ডুমুরিয়া চানপুরে লেক ভিউ সামনে জনুর দোকান থেকে শুরু করে গোমতি হাউজিং পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ জমি, সাবেক ৪৫ দাগের রাস্তার নাল ভূমি সহ জবর দখল করে ভরাট করে ভবন নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। এবিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান সরকারি কর্মকর্তাদের বাধার কারণে বিগত ৪০ বছর যাবৎ এই জমিটি কেউ ভরাটের কার্যক্রম চালাতে পারেনি। কিন্তু বর্তমান সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সমর্থক-কারী রাজা মিয়ার পত্র আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির আলম সহ কতিপয় স্থানীয় বিএনপি”র নেতা মিলে উক্ত জায়গাটি দখল করে ভরাট করে এখন হাউজিং সোসাইটি নির্মাণ”র কাজ শুরু করেছেন।

রাত দিন ২৪ ঘণ্টা শত শত ড্রাম্প ট্রাক দিয়ে মাটি ক্যারি করার কারণে আশেপাশের রাস্তা নষ্ট করা সহ আশেপাশের বাড়িঘর নষ্ট হচ্ছে। এবিষয় দখলকারীদের সাথে কথা বললে তারা গণমাধ্যমকে জানান আমাদের জমি আমরা ভরাট করছি কিন্তু সাবেক ভূমি দাগ ৪৫ নাম্বার দাগ খাস ছিল বর্তমানে আপনারা মালিক হলেন কি ভাবে উক্তরে বলেন প্রশাসনকে মেনেস করেই করতেছি।

এই বিষয় ৫নং পাঁচথুবী ইউনিয়ন সহ-কারী ভূমি কর্মকর্তা আব্দুল আলিমকে জানালে তিনি বিষয়টি দেখবেন বললে বিগত ০৭ দিনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

উক্ত বিষয় সংরাইশ ১৬নং ওয়ার্ডে পুকুর ভরাট ও ডুমুরিয়া চানপুরের উক্ত সরকারি খাস জমি ভরাটের বিষয় বন্ধ করতে শাতাধিক বার কুমিল্লা জেলা প্রশাসন ডিসি, ইউএনও, এসিল্যান্ডদেরকে ফোন করলেও ফোন উঠায়নি! পরে সংবাদ প্রকাশ করে অবগত করার পরেও তাদের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ প্রশাসন সাধারণ জনমনে। তাহলে কি বর্তমান জেলা প্রশাসনের প্রতিনিধিরা মাটি ব্যবসায়ী ও সরকারি ভূমি দখলে সাহায্য করছেন! কেন তাদের বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখবেন না? ইতঃপূর্বেও কুমিল্লার লাটসাহেব শিরোনামে কুমিল্লার ডিসি মোঃ আমীরুল কায়সার বদলি হওয়ার কথা থাকলেও কোন এক উপদেষ্টার তকদিরে তিনি এখনো বহাল রয়েছেন কুমিল্লায় এত ক্ষুব্ধ কুমিল্লা সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin