
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন হচ্ছে গোয়ালকান্দি ইউনিয়ন।
গোয়ালকান্দি ইউনিয়ন ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ৯টি ওয়ার্ড হচ্ছে কনোপাড়া, সাজুরিয়া, রামরামা, পলাশী, গোয়ালকান্দি,উদপাড়া, চেউখালী, সমষপাড়া, কামারখালী।
গোয়ালকান্দি ইউপির আয়তন ২৪.৬ বর্গ কিলোমিটার।
গোয়ালকান্দি ইউপির মোট জনসংখ্যা ২৭৫০৬। গোয়ালকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,৫বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার সরকারের ২য় পুত্র ও ২বারের নির্বাচিত সফল চেয়ারম্যান শহীদ জাহাঙ্গীর আলম সরকারের স্নেহের ছোট ভাই আলমগীর সরকার।
তিনার দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ রেফাজ উদ্দিন সরকার তিনিই গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ছিলেন।
তিনি গোয়ালকান্দি ইউপিবাসীর কাছে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন,পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গোয়ালকান্দি ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আলমগীর সরকারকে নৌকা মার্কায় বিপুল পরিমাণ ভোটে বিজয়ী করেছিলেন গোয়ালকান্দি ইউপিবাসী। জনগনের আস্থার প্রতিদান দিতে শপথ গ্রহণের পর থেকে গোয়ালকান্দি ইউপি বাসীর কল্যাণে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন আলমগীর সরকার।
তিনি দায়িত্বগ্রহনের সর্বপ্রথমে গোয়ালকান্দি ইউপিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান অত্র ইউপি পরিষদকে ডিজিটালাইজেশান করার কাজে শতভাগ এগিয়ে যাচ্ছেন। তিনি ইউপি পরিষদ কে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ওয়াইফাই আওতায় এনেছেন।
তিনি ইউপি বাসীর জন্য ডিজিটাল নাগরিক সনদপত্রের ব্যাবস্থসহ অত্র ইউপির সকল মসজিদ ও মন্দিরে সমভাবে আত্নবিনিয়োগ করে ইউপির সকল মসজিদ ও মন্দিরে শতভাগ সৌর বিদ্যুৎ এর আওতায় এনেছেন।
তিনি গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে প্রদত্ত বয়ষ্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা কৃষকদের জন্য কৃষিপ্রনোদনা, ভূর্তুকি সহায়তা সচ্ছতার ভিত্তিতে প্রদান করে আসছেন।
ক্রীড়ামোদী চেয়ারম্যান আলমগীর সরকার প্রতি বছর গোয়ালকান্দি ইউপিতে তার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার এর স্মরণে এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে থাকেন। যেখানে ৯টি ওয়ার্ড এর ৯টিম অংশ গ্রহন করেন। এই টুর্নামেন্ট আয়োজনে চেয়ারম্যান আলমগীর সরকার তরুণ প্রজন্মের কাছে আইডল হিসাবে পরগণিত হয়েছেন। শহীদ জাহাঙ্গীর আলম সরকার স্মৃর্তি ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজন ব্যাপারে চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, তরুন প্রজন্মকে মাদক, ইভটিজিং থেকে দুরে রাখার জন্য এই টুর্ণামেন্ট আয়োজন করি থাকি।
এছাড়াও তিনি অত্র ইউপি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
বৃক্ষপ্রেমী চেয়ারম্যান আলমগীর সরকার শোভাবর্ধন ও পরিবেশের কল্যাণ চিন্তায় তিনি গোয়ালকান্দি হতে তাহেরপুর রাস্তার দু-পার্শ্বে পর্যন্ত ১হাজার নারিকেলের চারা রোপণ করছেন এবং অত্র ইউপির বিভিন্ন রাস্তায় ৫হাজার তাল বীজ রোপণ করেছেন যা অত্র এলাকাজুড়ে পরিবেশ সহায়ক হয়েছে।
স্বাস্থ্যক্ষাতে চেয়ারম্যান আলমগীর সরকার অনেক উন্নয়ণ মুলক কাজ করেছেন, তিনি গোয়ালকান্দি ইউপির সকল কমিউনিটি ক্লিনিক ও ১টি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উন্নয়ণ ঘটিয়েছেন। শিক্ষাক্ষাতে চেয়ারম্যান আলমগীর সরকার উন্নয়ণ মুলক কাজ করেছেন,তিনি অত্র ইউপির সকল শিক্ষা প্রতিষ্ঠান কে সুনজরে দেখেন। ইউপির শিক্ষা-প্রতিষ্ঠানে বেঞ্চ, চেয়ার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছেন।
এ ব্যাপারে আলমগীর সরকার বলেন,সরকারের উন্নয়ন অগ্রগতির অংশ হিসেবে বর্তমান গোয়ালকান্দি ইউপির ৯টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ পররিচালিত হচ্ছে।
ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের ফলে বর্তমানে গোয়ালকান্দি ইউপির ৯টি ওয়ার্ডের হাজার হাজার লোক আধুনিক নাগরিক সেবা পেতে শুরু করেছেন।
তিনি অত্র ইউপির প্রত্যেকটি ওয়ার্ডে রাস্তা নির্মাণ,রাস্তার প্রটেকশন ওয়াল তৈরি,ড্রেন, পাবলিক টয়লেট ও কালভার্ট ব্যবস্থাপনাসহ লক্ষ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং বেশ কিছু উন্নয়নমুলক প্রকল্প চলমান রয়েছে। তিনি গোয়ালকান্দি বাজারে ইউপি মার্কেট নির্মাণ কাজ হাতে নিয়েছেন সেটি চলমান রয়েছে।
খুব শ্রীঘ্রই গোয়ালকান্দি ইউপি মার্কেট এর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী। তিনি গোয়ালকান্দি ইউপি গ্রামপুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেছেন ও প্রতি শীত মৌসুমে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকেন। গোয়ালকান্দি ইউপিতে ২৮জন ভুমিহীনদের মাঝে গৃহ নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন। অতিদরিদ্রদের জন্য কর্মসুচি ইজিপিপি বাস্তবায়ন করেছেন। তিনি অত্র ইউপির প্রতিটি ওয়ার্ডে শতভাগ বিদ্যুৎয়ান এর ব্যবস্থা করছেন।
সরকারের সকল কার্যক্রমে অংশ নিয়ে সচ্ছতার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহন করে ইউপি বাসির উন্নয়নে সর্বদা নিজেকে উজাড় করে দেন। চলমান মহামারি করোনা ভাইরাসের সময়ে তিনি গোয়ালকান্দি ইউপির প্রতিটি অসচ্ছল, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,নগদ অর্থ বিতরণ করেছেন এবং
করোনাভাইরাস প্রতিরোধে অত্র ইউপিবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করে করোনা প্রতিরোধক মাস্ক, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করছেন।
অত্র ইউপির বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ভূষিত হয়েছেন।
গোয়ালকান্দি ইউপিবাসী প্রত্যশা করছেন আবারও আগামী নির্বাচনে আলমগীর সরকার চেয়ারম্যান নির্বাচিত হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগমারার মাননীয় সাংসদ জননেতা ইঞ্জিঃ এনামুল হকের হাতকে শক্তিশালী করার লক্ষে অত্র ইউপিবাসী আবারো তাদের মুল্যবান ভোটে আমাকে নির্বাচিত করলে গরীব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে অত্র ইউপির উন্নয়নের ধারা অব্যহত রাখতে পারব-ইনশাহআল্লাহ। তিনি অত্র ইউপিবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।