শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারী প্রতিনিধি সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩০ Time View

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমন্বয়ক তাজ উদ্দিন তাজুর সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমন্বয়ক জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো: দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের রংপুর বিভাগীয় সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, মাদ্রাসা শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এনামুল হক, জেলা বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকার কারনে অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে, যা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অন্যতম একটি কারন। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং জাতিকে মানসম্মত ও উন্নত শিক্ষা ব্যবস্থায় নিতে বঞ্চিত শিক্ষকদের তাদের ন্যায্য পাওনাটুকু ফিরিয়ে দেয়া উচিৎ। তাই অবিলম্বে এসব বৈষম্য দুর করে শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় সমাবেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin