শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ‘সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসন চত্তরে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা পরিষ্কার ও রোড ডিভাইডারে গাছের চারা রোপন করা শুরু করে শহরের প্রধান সড়ক গুলিতে এ অভিযান চলে।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান।

এ পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপন অভিযানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ
স্বচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তি, বিডি ক্লিন, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করেন।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন জানান, পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এইযে অভিযানটি চলছে তা চলমান থাকবে। আমাদের এ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ এবং পরিচ্ছন্নতার বিষয়েও আমরা জোর দিয়েছি। তাই এ পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin