সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র জেলা অভিযোগ নিরসন কমিটির সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৪ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি)’র জেলা অভিযোগ নিরসন কমিটি ডিজিআরসি’র সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডিজিআরসি (ডিস্ট্রিক্ট গ্রিভেন্স রিড্রেসাল কমিটি)’র এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী ও ডিজিআরসি’র আহবায়ক মোহাম্মদ মামুন বিশ^াস এর সভাপতিত্বে সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব শফিউল আলম, সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ অংশ গ্রহণ করেন। এসময় কমিটির সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ফর সাপর্টিং রুরাল ব্রিজ (এস ইউ পি আর বি) এর এ্যাডভোকেসি কাউন্সিলর নাজমিন বেগম ¯িœগ্ধা।

সভায় ডিজিআরসি এর ব্যাপক প্রচারণার মাধ্যমে ডিজিআরসি কে সক্রিয় করনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি ঠাকুরগাঁওয়ের জেলা অভিযোগ নিরসন কমিটি বা ডিজিআরসি’র এ সভা পরিচালনার মাধ্যমে বিগত সময়ের চেয়ে বর্তমানে জেলার নানা উন্নয়ন মূলক কাজ
সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের অভ্যন্তরীণ ভৌত অবকাঠামো উন্নয়ন এবং এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণে জোড়ালো ভূমিকা রাখছে ঠাকুরগাঁও এলজিইডি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin