সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মদ ও ভারতীয় চিনি উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ ও চিনি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আশরাফুল আলম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান পরিচালনা কালে ব্রীজের পশ্চিম পাশ্বে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি কয়েকটি মদের কার্টুন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার করা বস্তা হতে ১৮০ মিলির ১৩০বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ পাওয়া যায়।

এছাড়া রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি বিওপি সংলগ্ন নয়াগাং নদী দিয়ে ভারত হতে নিযে আসা ১২ বস্তা চিনি চাঙ্গিল ব্রীজের নিচে হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান ভারতীয় মদ ও চিনি আটকের বিষয় নিশ্চিত করেন এবং পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চোরাচালান বন্দে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সচেতন মহলকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin