শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা বিএনপি’র দুপক্ষের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ, গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৫ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উত্তর জেলা বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার ও বিএনপি’র নেতা সাবেক এমপি শাহ্ শহীদ সোরোয়ার এর দুপক্ষের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ফুলপুর থানার ৫ পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও দুপক্ষেরী ক’জন আহত হয় বলে জানা যায়। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নারকেলী গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৬) এবং বালিচান্দা গ্রামের হেলাল উদ্দিন এর ছেলে হাসিবুল হক মিলন (৩২) উভয় ফুলপুর উপজেলার।

ফুলপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার পৌর আমুয়াকান্দা পুরাতন গরু হাটি এলাকায় গত শুক্রবার বিকাল আনুঃ সাড়ে ৪ টায় জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির একাংশের নেতা মোতাহার হোসেন তালুকদার এর নেতৃত্বে আয়োজিত আলোচনা সভা চলাকালে বিএনপি’র নেতা সাবেক এমপি শাহ শহীদ সোরোয়ার এর নেতৃত্বে জনসভার পাশ দিয়ে মোটরসাইকেল এর বহর যাওয়ার সময় উক্ত স্থানে জনসভায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও বিএনপি মোতাহের হোসেনের লোকজন পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকে। তখন উভয় পক্ষের আনুমানিক ২০০ থেকে ২২০ জন নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থলের পাশে অবস্থানকারী পুলিশ সদস্য উভয়পক্ষের মারামারির ঘটনা নিবৃত করার চেষ্টা কালে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশের উপর লাঠি নিয়ে আক্রমন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড শট গানের গুলি নিক্ষেপ করে। উত্তেজিত বিএনপি নেতা কর্মীদের ইট পাটকেলের আঘাতে এস আই জাহিদ হাসান, এসআই রুবিউল ইসলাম সহ আরো তিনজন আহত হয়।

আহতদের ফুলপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিলো অফিসার এসআই সবুজ মিয়া ঘটনাস্থল হইতে দুটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, তিনটি শট গানের ফাঁকা কার্তুস, ৩০ টি লাঠি, ১৪ টি সেন্ডেল, ৪৫ টি ইটের টুকরা জব্দ করা হয়।

ফুলপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হুমায়ুন কবীর ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত ঘটনায় ২ পুলিশ সদস্য এস.আই জলিল ও এ.এস.আই শফিকুল হাসপাতালে ৫:৪৫ মিনিটে ভর্তি হয়েছেন। তবে বিপদমুক্ত গুরুতর কোন কিছু হয়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত বিষয়ে থানায় ৭৩ জনের নামে একটি মামলা হয়েছে। এছাড়াও কাজিম ও মিলন নামের দু’জনকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin