শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জাকের পার্টি নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ Time View

নওগাঁ প্রতিনিধিঃ জাকের পার্টি নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন (ডবলু), সাধারণ সম্পাদক পদে আলাল হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে মহাদেবপুরের রোকেয়া কমিউনিটি সেন্টারে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন, নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত সম্মেলনে জাকের পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন (ডবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির স্থায়ী কমিটির মেম্বার ও ডেপুটি প্রেস সেক্রেটারি চেয়ারম্যান আব্দুল লতিফ খান (যুবরাজ) এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বিন শফিক(সনি) প্রমূখ।

এসময় রাজশাহী বিভাগের সকল সাংগঠনিক বিভাগের সভাপতিবৃন্দ, জেলা সভাপতিসহ নেতৃবৃন্দ, নওগাঁ জেলার সকল উপজেলা সভাপতিসহ নেতৃবৃন্দ,নওগাঁ জেলার সকল সহযোগী সভাপতিসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin