
নিজস্ব প্রতিবেদকঃ দিন যত যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । পৌরসভার নির্বাচনকে ঘিরে ভোটারদের আলোচনাতে রয়েছে সমাজসেবক জনদরদি, গরিবের বন্ধু, (পৌর ১৩ নং ওয়ার্ড) রাজিব পুর গ্রামের কৃতি সন্তান মোঃ আরিফ হোসেন।
বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।এছাড়াও করোনাকালীন সময় হতদরিদ্র, দুস্থ, নিম্ম-আয়ের খেটে খাওয়া মানুষদের মাঝে নগদ অর্থ, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে । এদিকে জনগণ বলছেন, আরিফ হোসেন এবারের নির্বাচনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন, ১৩নং ওয়ার্ড জুড়ে অন্যসব প্রার্থীদের চেয়ে তার অবস্থান অনেক ভালো রয়েছে, তাকে আমরা বিপদে-আপদে কাছে পাই, তিনি গরীববান্ধব, গরীবদের সুখে-দুঃখে পাশে থাকেন । তার ধারায় হবে সমাজ পরিবর্তন ও সমাজ উন্নয়ন । জনগণের এমন অভিমতের বিষয়ে ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মোঃ আরিফ হোসেন দৈনিক ডেসটিনি প্রতিনিধিকে বলেন, জনগণ আমাকে চাইলে আমি তাদের পাশে সব সময় থাকবো, জনগণের ভালোবাসাতো আর ফেলে দিতে পারিনা, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করিবেন,আমি যেন সব সময় জনগনের সেবা করিতে পারি।