রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ছাত্রলীগ নেতার অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৬৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬৪ Time View

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় পিলার থেকে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোতালেব রায়হানকে ৬৫ হাজার ৫৮ টাকা জরিমানা করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সোনাগাজীর একটি টিম পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের শেখ বাড়ীতে এই অভিযান পরিচালনা করেন। তবে, জরিমানার স্লীপে শেখ রায়হানের পিতা শেখ মোহাম্মদ মোস্তফার নাম উল্লেখ করা হয়।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, পৌরসভার পল্লি বিদ্যুত লাইন থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে নিজের বাড়িতে প্রায় ২০টি ব্যাটারী চালিত অটোরিক্সা (মিশুক) চার্জ দিয়ে ব্যবসা করে আসছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান। তিনি ফিলার থেকে হুকিংয়ের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা করে আসছেন। গত ২৯জুন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সোনাগাজী কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং সাথে সাথেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অপরাধে ৬৫ হাজার ৫৮ টাকা জরিমানা ও আদায় করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা শেখ রায়হান এর মালিকানাধীন যে ২০টি ব্যাটারী চালিত অটোরিক্সা রয়েছে তা অবৈধ পন্থায় মালিক হয়েছেন তিনি। নির্দিষ্ট চালক এই অটোরিক্সা গুলো চালাতে হয় তার নির্দেশে। কোন চালক অপারগতা প্রকাশ করলে তার সাথে গালমন্দসহ মারধর ও টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক।

শেখ রায়হান বলেন, আমি ব্যাটারী চালিত অটোরিক্সার মাধ্যমে ব্যবসা করি। অবৈধ্য সংযোগের বিষয়ে আমি জানি না। জরিমানার বিষয়টি স্বীকার করলেও তিনি তা তার পিতার নামে বলে জানান।

তিনি বলেন, আমার কাকা সাবেক কাইন্সেলর শেখ মামুনের সাথে অভ্যন্তরীন বিরোধের জের ধরে তিনি আমার নামে অপপ্রচার করছেন।

সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্র বলেন, কেউই আইনের উর্ধ্বে না। হুকিং করে ফিলার থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে তাকে জরিমানা করা হয়েছে। বিদ্যুৎ আইন- ২০১৮ অনুযায়ী এই অর্থদণ্ড আদায় করা হয়। এরপরে এমন অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin