শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

গেলো সংসদ নির্বাচনে যার গান মাতিয়েছে পুরো দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View

বিনোদন রিপোর্ট : ভোট দিবো কিসে-ধানের শীষে এমন শ্লোগানের যে গানটি পথে,ঘাটে,পাড়া, মহল্লায় শোনা যেতো নির্বাচনী প্রচারণায় সেই গানটির গায়ক,গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ফিরোজ প্লাবন কিবরিয়া।

দেশের যেকোনো নির্বাচনে যার গানে মেতে উঠে সকল শ্রেণীপেশার মানুষ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া গান কোটি কোটি মানুষের হৃদয়ে ঝড় তোলে।

নির্বাচনী গান গাওয়া ছাড়াও এই কণ্ঠশিল্পীর কন্ঠে প্রকাশিত হয়েছে শতশত মৌলিক গান রয়েছে,এবং চলচ্চিত্রের গানেও তার রয়েছে সমান জনপ্রিয়তা।

কন্ঠশিল্পী ফিরোজ প্লাবণ কিবরিয়ার জন্ম বেড়ে ওঠা ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তিনি গত দুই যুগ থেকে সংগীতকে পেশা হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন।

জানতে চাইলে ফিরোজ প্লাবণ কিবরিয়া বলেন, আমি একজন কণ্ঠযোদ্ধা, সকল শ্রেণী পেশার মানুষের জন্য আমি গান করে থাকি। আমার কাছে সকল দলই সমান। বলা যায় আমি একজন কন্ঠের দোকানদার। তাই আমি সবার জন্য গান করে থাকি।

তিনি আরো বলেন, আমার গানের উপর নির্ভর করে নির্বাচনী প্রচারণা হয়ে থাকে। আমার গান বাজিয়ে উৎসব মুখর পরিবেশে চারিদিকে নির্বাচন হয় এটা আমার কাছেও ভালো লাগে।

কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে কেউ আর আমার খোঁজ রাখে না, যদিও এতে আমার কোন প্রকার কষ্ট অনুভব হয় না। কারণ গানই আমার পেশা ও নেশা। যতদিন বেঁচে আছি সঙ্গীতের সাথে থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin