সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও বিজয় র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ Time View

নার্গিস আক্তার স্মৃতি : গাজীপুরের টঙ্গীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ই সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা বিএনপি; মোঃ জসিম উদ্দিন ভাট, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর যুবদল; মোঃ আব্দুর রহিম খান (কালা), প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি; মোঃ আমিনুল ইসলাম লিটু, সাবেক সহ-সাধারণ সম্পাদক বৃহত্তর টঙ্গী থানা বিএনপি; নাজমুল হোসেন মন্ডল, সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সাফল্য নিশ্চিত করেন মোঃ রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে আয়োজক কমিটি। তার নেতৃত্বেই দোয়া মাহফিল ও বিজয় র‌্যালি সফলভাবে সম্পন্ন হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি মোঃ ইসমাইল শিকদার বসু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন শাহিন, এডভোকেট শহিদুল ইসলামসহ মহানগর ও থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টঙ্গীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভরান হোন্ডা রোডে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin