সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

গলায় ব্লেড ধরে নিজ কন্যাকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৮৩ Time View

অনলাইন ডেস্ক : মোংলায় নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে মাকড়ঢোন এলাকা থেকে পুলিশ ধর্ষক মালেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ, স্থানীয়রা ও শিশুর মা জানান, পৌর শহরের মাকড়ঢোন এলাকার বাসিন্দা মালেক হাওলাদার (৩৫) মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্লেড হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার নিজ শিশু কন্যাকে (১৪) ধর্ষণ করেন। এর আগের দিন সোমবারও একই সময়ে মেয়েকে ধর্ষণ করেন মালেক। মালেকের স্ত্রী হেপি বেগম (২৭) ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার কাজ থেকে বাড়ীতে ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সব কিছু তার মায়ের কাছে খুলে বলেন। বিষয়টি আশপাশের মানুষের মাঝে জানাজানি হলে বুধবার দুপুরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ এ ঘটনায় বিকেলে ওই এলাকা থেকে ধর্ষক পিতা মালেককে আটক করেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন শিশুটির মা ও ধর্ষকের স্ত্রী হেপি বেগম। মালেক ও হেপি বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়েটি ছোট। মেয়েটি আরাজী মাকড়ঢোন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী।

এ বিষয়ে শিশুটির মা হেপি বেগম বলেন, ‘আমি ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকুরী করি। ছেলেটি অন্যের দোকানে কাজ করে। আর মেয়েটি বাড়ীতে থাকে। ওর বাবা কিছুই করেনা। গত দুইদিন ধরে মেয়েটির সাথে তার বাবা খারাপ কাজ করেছে। মেয়ের গলায় ব্লেড ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে ওরা বাবা মালেক। ভয়ে মেয়েও আমাকে প্রথমে কিছু বলেনি, আমি ওর শরীরে ও ঘরের বিছানা-কাপড়ে রক্ত দেখে জিজ্ঞাসা করলে মেয়ে তখন সব বলে। পরে ওর বাবাকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে সব কিছু স্বীকার করে বলে আমার ভুল হয়েছে। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin