শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

“গণমাধ্যম অঙ্গনে রাজনৈতিক হিংসাত্মক নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন অবিলম্বে বন্ধ করতে হবে”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৩৯ Time View

বিশেষ প্রতিনিধি :রাজনৈতিক হিংসা ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আহ্বান বিএমএসএফ’র

প্রেসক্লাবে তালা, সাংবাদিকদের চাকরিচ্যুতি ও মিথ্যা মামলার অভিযোগ

“সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা গণতন্ত্রের পূর্বশর্ত”

রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দলগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রের পক্ষে, জনগনের স্বার্থে স্বাধীন মত প্রকাশের আহ্বান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, “গণমাধ্যম অঙ্গনে রাজনৈতিক হিংসাত্মক নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন অবিলম্বে বন্ধ করতে হবে।” তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয় না।” রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্রকে সচল রাখতে গণমাধ্যমকে ন্যায় এবং সঠিক দায়িত্ব পালনে কোনরূপ অসহযোগিতা করা যাবেনা।

সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, “গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক চেতনা রক্ষায় সাংবাদিকদের জন্য নিরাপদ, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। রাজনৈতিক স্বার্থে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের কিছু দুর্বৃত্তচক্র ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউজ দখল, প্রেস ক্লাব তালাবদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। সাংবাদিকদের চাকরিচ্যুতি এবং মিথ্যা মামলায় জড়ানোসহ হয়রানির অতীতের সব রেকর্ড আজ ভেঙে গেছে।”

📍 পঞ্চগড়ে ১৪৪ ধারা, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায়
বিএমএসএফ জানায়, সবশেষ পঞ্চগড় প্রেসক্লাবে রাজনৈতিক দলের লোকেরা উত্তেজনা সৃষ্টি করে প্রশাসনকে ব্যবহার করে সিলগালা তালা লাগানো হয়েছে এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে ফেনী, তেতুলিয়া, ভোলা, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়। এসব জায়গায় সাংবাদিকরা চরম অনৈক্য ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।

⚠️ রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান
আহমেদ আবু জাফর বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা ক্ষুণ্ণ হলে শুধু গণতন্ত্রই নয়, সমাজের জবাবদিহিতা, উন্নয়ন, ন্যায়বিচারও হুমকির মুখে পড়ে। এতে দুর্নীতি বাড়ে, নৈরাজ্য ছড়ায় এবং দারিদ্র্য আরও ঘনীভূত হয়।”

তিনি রাজনৈতিক সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান, “সাংবাদিকদের প্রতি আস্থা রাখুন, হুমকি ও ভয়ভীতি থেকে বিরত থাকুন এবং সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন।” একই সাথে তিনি পবিত্র ঈদ উল আজহার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আন্তরিক হওয়ার আহবান জানান। তিনি বলেন, হানাহানি বন্ধে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবি মানুষের সমন্বয়ে একটি বাসযোগ্য বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের শত্রু নয়, বরং তারা গণমানুষের কণ্ঠস্বর। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও দ্রুত ব্যবস্থা নিতে হবে যেন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা না আসে।”

🤝 সাংবাদিকদের প্রতি ঐক্যের আহ্বান
বিবৃতিতে দেশের সাংবাদিক সমাজকে পেশার মর্যাদা, দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক চাপ ও হুমকির বিরুদ্ধে সাংবাদিকদের রাষ্ট্রের পক্ষে, গণমানুষের স্বার্থে এক কণ্ঠে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরপেক্ষতা হরণ করতে দেওয়া যাবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin