শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫০ Time View

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৬ এপ্রিল ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ০৬ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

‎তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ এপ্রোচ রোড এলাকায় অভিযান চালিয়ে সকাল থা বিউটি বার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১ টি প্রতিষ্ঠান-কে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়

‎খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেন্ট হিলারি ডিপার্টমেন্টাল স্টোর মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কররা অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।

‎চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠাই ঘর কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেহেক মেডিসিন কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে আকবর স্টোর কে অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা এবং গোবিন্দ স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

‎সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুল স্টোর কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে কেশবপুর উপজেলার ভেরচি বাজার এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দ ঘোষের দুধের কারখানা কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং অপু ঘোষের দুধের কারখানা কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

‎জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin