শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করায় রাজধানীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ও কুৎসা রটনাকারী ছাত্রলীগে নেতা কামরান হোসেন রিয়াদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে ৫৩ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১১ ঘটিকায় ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কার্যালয়ের সামনে মানববন্ধন সহ সন্ধার পর সাংবাদিক সম্মেলন করেছে ৫৩নং নং ওয়ার্ড বিএনপি।

মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দক্ষিণ ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু, তার সাথে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের বেশ কয়েকজন নেতা কর্মী।

মানববন্ধনের এক বক্তব্যে ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর খান লিপু তার লিখিত বক্তব্যে বলেন,তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কুলাঙ্গার কুৎসা ও রটনা সহ প্রতিনিয়ত বিদ্বেষ ছড়াচ্ছে। ফ্যাসিবাদ সরকারের পতনের পর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের এই সাংগঠনিক সম্পাদক বিদেশে পালিয়ে গিয়ে প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে দেশে এনে শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি,যাতে আগামী কেহ এই ধরনের কাজ থেকে বিরত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin