রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় তিন ক্যাটাগরিতে ৯টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে।

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম ফারুক সমবায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উন্নয়নকল্পে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদর দপ্তরের যুগ্ম-পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা বিআরডিবির উপ-পরিচালক হাফিজুর রহমান ভূঁইয়া, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার ও সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান।

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির স্বপ্ন দেখেন। তার হাত ধরেই সমবায় সমিতি সৃষ্টি হয়েছে। এ সমবায় সমিতির মাধ্যমেই প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। সমবায়ের মাধ্যমে শ্রমিক শ্রেণী ও দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করা হয়।

এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলার সকল সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin