রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে চলাচলের পথে কাঁটার বেড়া, অবরুদ্ধ ১১ পরিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ Time View

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৬নং পাটোয়ারিরহাট ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের পুরনো ব্যাবহারিত দরজায় জোরপূর্বক কাঁটার বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এককজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ১১টি পরিবারের প্রায় শতাধিক মানুষ চলাচল করতে পারছেন না।

ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের লেচকি গ্রামের সৈয়দ ভুইঞা বাড়ির চলাচলের দরজাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।

স্থানীয় ইউনুছ মেস্তরি,আবুছায়েদ,কাশেম ব্যপারি,মো:সফিক উল্যাহ, আবু কালামসহ ভুক্তভোগী বাসিন্দারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় শত বছর ধরে চলাচল করে আসছি। দরজার মালিকানা দাবি করা নুরনবী হাওলাদার এর ছেলে স্বপন হাওলাদার, গত কয়েক দিন পুর্বে কাঁটা দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, রাস্তায় বেড়া দানকারীরা তাদের কোন কথাই শুনছেন না। বর্তমানে তাদেরকে অন্য লোকদের বাড়ির বাগান দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। দরজাটিতে দ্রুত চলাচলের জন্য কমলনগর থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিনারা বেগম বাদি হয়ে একটি জিডি করেন। যার অনলাইন ট্র‍্যাকিং নং-N5618Y, জিডি নং-১২২৩ তাতিখ:২৭/০১/২০২৪ ।

চলাচলের দরজায় বেড়া দানকারি স্বপন হাওলাদার বলেন, জায়গাটি আমাদের তাই কাঁটার বেড়া দিয়েছি। এতদিন যাবত আমরা তাদের চলাচলের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দিবো না। এ নিয়ে কারো কিছু করার নেই। জমির মালিক হিসেবে আমার সকল দলিলপত্র রয়েছে। মালিকানার কোন কাগজপত্র তাদের নিকট নেই এবং দেখাতেও পারবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin