শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন করেন— (আইজিপি) ড.বেনজীর আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০৫ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে লক্ষ্মীপুর-রামগতি সড়কের দুইপাশে বসবাসকারী নদীভাঙ্গা ভূমিহীন প্রায় ২ হাজার মানুষের জন্য কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার দুপুরে কবরস্থান ও মসজিদের ফলক উন্মোচন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ। এর আগে পুলিশের উদ্যোগে জমি কিনে রেজিষ্ট্রি করে। এরপর থেকে পুরো জমিতে সীমানা প্রাচীর তুলে কবরস্থান ও মসজিদ নির্মাণ করা হয়। সেখানে গভীর নলকূপ, মরদেহ ধোঁয়ারঘর ও বাথরুম রয়েছে। প্রধান সড়ক থেকে কবরে যাওয়ার জন্য রাস্তাও সংস্কার করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের কবরের জমির দলিল বুঝিয়ে দেয়া হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ও অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড.এএইচএম কামরুজ্জামান বলেন, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা প্রামে জমি কিনে কবরস্থানটি করা হয়েছে। সেখানে ১০ হাজার মানুষকে কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। মানবিক কারণে আইজিপির উদ্যোগে জেলা পুলিশ কাজটি বাস্তবায়ন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin