শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কথা রেখেছেন মান্দার ওসি শাহিনুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নির্বাচনের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তৃতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৪ জন ও সাধারণ সদস্য পদে ৫৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানা গেছে। এ নির্বাচনে ভোট পড়েছে ৭৬ দশমিক ৫৬ শতাংশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত মান্দার ওসি শাহিনুর রহমানের পক্ষ থেকে সতর্ক বার্তা ছিলো যে, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ। কোন রকম কারচুপি করার সুযোগ নেই।

নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বিপিএম এর নির্দেশনা মোতাবেক অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করায় মান্দা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে নওগাঁর মান্দায় ১৪টি ইউপির মধ্যে তিনটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন,১ নং ভারশোঁ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন (আ.লীগ) পেয়েছেন ১০ হাজার ৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলতাজ উদ্দিন (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট, ২নং ভালাইনে গোলাম মোস্তফা মন্ডল (আ.লীগ বিদ্রোহী) ৬ হাজার ৮২৪ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বি ইব্রাহীম আলী মন্ডল (আ.লীগ) পেয়েছেন ৪ হাজার ৩৪৪ ভোট, ৩নং পরানপুরে মাহফুজুর রহমান উজ্জল (আ.লীগ) পেয়েছেন ৬ হাজার ৯৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইলিয়াস খান (স্বতন্ত্র জামায়াত) পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট, ৪ নং মান্দা সদর ইউনিয়নে তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র জামায়াত) পেয়েছেন ৫ হাজার ৮৭৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফাজ্জল হোসেন তোফা (আ.লীগ) পেয়েছেন ৫ হাজার ৮৪২ ভোট, ৫ নং গনেশপুরে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ১০ হাজার ১৭০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি হানিফ উদ্দিন মন্ডল (আ.লীগ) পেয়েছেন ৫ হাজার ৫৯২ ভোট, ৬ নং মৈনমে আনিছুর রহমান (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইয়াছিন আলী রাজা (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৩ হাজার ৮৭৬ ভোট,৭ নং প্রসাদপুরে আব্দুল মতিন মন্ডল (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ৫ হাজার ৪৬৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র জামায়াত) পেয়েছেন ৪ হাজার ৯৬৩ ভোট, ৮ নং কুসুম্বাতে নওফেল আলী মন্ডল (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ১২ হাজার ৬৯৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরহাদ হোসেন (আ.লীগ) পেয়েছেন ১০ হাজার ১৫ ভোট, ৯নং তেঁতুলিয়ায় এসএম মখলেছুর রহমান কামরুল (স্বতন্ত্র জামায়াত) পেয়েছেন ৪ হাজার ৩৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আখেরুজ্জামান মোল্লা সেলিম (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ৩ হাজার ৭১৫ ভোট, ১০ নং নুরুল্লাবাদে ইয়াছিন আলী প্রামানিক (স্বতন্ত্র জামায়াত) পেয়েছেন ৪ হাজার ৮৪০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বাধীন কৃষ্ণ রায় (আ.লীগ) পয়েছেন ৩ হাজার ৭৬৯ ভোট, ১১ নং কালিকাপুরে আশরাফুল ইসলাম বাবু (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ৪ হাজার ১৯০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল আলিম মন্ডল (আ.লীগ) পেয়েছেন ৪ হাজার ৪৭ ভোট,১২ নং কাঁশোপাড়ায় আব্দুস সালাম (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৬ হাজার ১৩০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদুর রহমান মোল্লা (স্বতন্ত্র বিএনপি) পেয়েছেন ৫ হাজার ২৯৯ ভোট, ১৩ নং কসবে ফজলুর রহমান (আ.লীগ) পেয়েছেন ৫ হাজার ২৬০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল মাসুদ (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৩৯০ ভোট, ১৪ নং বিষ্ণুপুরে এসএম গোলাম আজম (আ.লীগ বিদ্রোহী) পেয়েছেন ৫ হাজার ৭৪৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম (আ.লীগ) পেয়েছেন ৪ হাজার ৪৯৭ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin