সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

কক্সবাজার আদালতে ‌মিজানুর রহমা‌নের বিরু‌দ্ধে প্রতারণার মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডেসটিনি গ্রুপের নিজস্ব সম্পত্তি রাজধানীর ফার্মগেইটে অবস্থিত আলপনা ছায়াচিত্র (প্রাঃ লিঃ) এর নামে ভূয়া ট্রেড লাইসেন্স বানিয়ে চাকুরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডেসটিনি গ্রু‌পের

ব‌হিস্কৃত সেক্রেটারি মিজানুর রহমান (এফসিএস) এর বিরুদ্ধে।
বুধবার দুপুরে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার আমলি কোর্টে মোঃ আনছারুল করিম (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার বাদী আনছারুল করিম দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, আমি ডেসটিনি ২০০০ লিমিটেডের একজন সাধারণ বিনিয়োগকারী ও পরিবেশক ছিলাম আর সেই সূত্রেই আমার সাথে মিজানুর রহমানের পরিচয়। নিজের জীবন ও পরিবারের ভরনপোষণ চালাতে যখন আমি চাকুরি খুঁজতে ছিলাম ঠিক সেই মূহুর্তে মিজান নিজেকে আলপনা ছায়াচিত্র (প্রা:) মালিক দাবি করে আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং বলে উক্ত প্রতিষ্ঠানের সে নির্বাহী পরিচালক, একমাত্র মালিক ও বোর্ড সভার মাধ্যমে এককভাবে পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত এবং ট্রেড লাইসেন্সের অধিকারী (যাহা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,ঢাকা,ট্রেড লাইসেন্স নং ১১৯১৯১ তারিখ ১৮ জুলাই ২০১৯ইং ইস্যু ) তাহার সিনেমা হলটি পরিচালনা করার জন্য লোক দরকার তাদেরকে সে স্থায়ীভাবে নিয়োগ দিবে।

যতদিন তার মালিকানা থাকবে ততদিন চাকরি করতে পারবে এবং পরবর্তীতে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিবে। উপরোক্ত বাদী ও ৩নং স্বাক্ষী আসামীর সাথে যোগাযোগ করলে আসামী জানায় যে চাকরী করতে হলে তাকে ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা করে দিতে হবে এবং ম্যানেজার পদে মাসিক বেতন ২৫,০০০/= ( পঁচিশ হাজার) টাকা, অপারেটর পদে বেতন ১৫,০০০/=( পনের হাজার) টাকা নেওয়ার দুই (২) মাসের মধ্যে চাকরি দিকে ব্যর্থ হলে ০৫/০৩/২০২০ ইং চুক্তি অনুযায়ী নেওয়া টাকা ফেরত দিয়ে দিবে। সে মোতাবেক বাদী ও ৩নং স্বাক্ষী আসামীর সহিত কথাবার্তা চুড়ান্ত করে এবং কথা হয় যে, শর্ত অনুযায়ী বাদী ও ৩নং স্বাক্ষী টাকা যোগাড় করে খবর দিলে আসামী বাদীর বাসা হইতে চুক্তি সম্পাদন করে টাকা আনবে।

এমতাবস্থায় ৩নং স্বাক্ষী টাকা জোগাড় করলে বাদী আসামীকে সংবাদ দেয় এবং ১ম ঘটনার দিন ও সময়ে আসামী বাদীর বাসায় এসে স্বাক্ষীর মোকাবেলায় লিখিত চুক্তিনামায় স্বাক্ষর করে নগদ ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা বাদীর নিকট থেকে গ্রহণ করেন। একই ভাবে ৩নং স্বাক্ষী নিকট হইতে কর্পোরেট সংবাদের কক্সবাজার জেলা প্রতিনিধি করা হবে এবং মাসিক ১০ হাজার টাকা বেতন হবে বলে বাদীর বাসাই এসে ১,০০,০০০/= ( এক লক্ষ) টাকা স্বাক্ষীর সম্মুকে আসামী চুক্তিনামায় স্বাক্ষর করে টাকা গ্রহণ করেন।

আমাদেরকে চাকুরী দেওয়ার নিমিত্তে জামানত হিসেবে নেওয়া টাকার গ্যারান্টি চাইলে মিজান বলে আমি ২ মাসের মধ্যে চাকুরী না দিতে পারলে টাকা ফেরত দিয়ে দিবো কিন্তু তার দেওয়া সময় অতিবাহিত হলে তার সাথে যোগাযোগ করলে সে শুধু কাল ক্ষেপন করতে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ জন্মালে উক্ত সিনেমা হলের বর্তমান ম্যানেজার মো: শামসুদ্দিন রাকিবের সাথে যোগাযোগ করলে সে জানায় উক্ত সিনেমা হলের মালিক ডেসটিনি গ্রুপ পি এস ২ কোর্টের আদেশে মিজানুর রহমান উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করেছিলো। প্রতারণামূলকভাবে জালিয়াতি করে ট্রেড লাইসেন্স করেছে।

মিজানুর রহমান অত্র সিনেমা হলের কেউ না। তার সাথে মালিকানার কোন সম্পর্ক নাই। এমন কথা শুনে আমরা কয়েকজন স্বাক্ষীসহ গত ৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে মিজানুর রহমানের বর্তমান ঠিকানায় গেলে নগদ টাকা ও চাকুরী দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলে বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হই এবং বিজ্ঞ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin