রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন সোনাগাজীর এম ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ Time View

বিশেষ সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআই-এর ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন স্ট্যান্ডিং কমিটির (লজিস্টিক অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস) কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট আবাসন ব্যবসায়ী সোনাগাজীর কৃতি সন্তান এম ফখরুল ইসলাম। তিনি ২০২৩-২৫ সালের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) এফবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এম ফখরুল ইসলাম বলেন, আমার কল্পনা জগতেও ছিলনা যে আমি এত অল্প সময়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় জায়গায় কাজ করার সুযোগ পাব।

এফবিসিসিআই-এর সম্মানিত সভাপতি ও দেশের বিশিষ্ট শিল্পপতি জনাব মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি জনাব আমিন হেলালি ভাইসহ সকল শুভানুধ্যায়ীদের নিকট দোয়া কামনা করছি, আমি যেন অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, এম ফখরুল ইসলাম দেশের প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইনটেক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি ‘রাহবার’ নামে আরেকটি হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া রিহ্যাব এর একাধিক স্ট্যান্ডিং কমিটি সহ বেশ কিছু সামাজিক সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin