শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এক বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১১ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি এক বছর ভারতে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরা জেলার আশরাফুজ্জামান (২৭), শফিকুল ইসলাম (৪২), সোরাত গাজী (৪২), মতিউর রহমান (৫৩) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার দিলীপ কুমার (৫৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। সেখানে তারা চেন্নাই শহরে কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হয়। এরপর তারা ভারতের চেন্নাইয়ের একটি জেল খানায় এক বছর আটক ছিল। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়।

ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা তাদের গ্রহন করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin