শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন-রমেশ চন্দ্র সেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৯ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশে উন্নয়নের মার্ক হলো নৌকা। আওয়ামী লীগের নৌকা মার্কা যখনই বিজয়ী হয়েছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের সরকার। তাই উন্নয়ন চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।

সোমবার বিকেলে (১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, দীর্ঘ ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। আপনি শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের অলিতে-গলিতে আমাদের উন্নয়ন দেখতে পাবেন। এরআগে কোন সরকার এরকম উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুধু ঠাকুরগাঁও নয় পুরো বাংলাদেশ উন্নয়ন ভরে গেছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে উন্নয়নের নামে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তারা বহির্বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশে উন্নয়নের মাধ্যমে চেহেরা পাল্টে দিয়েছে।

তাই আধুনিক ঠাকুরগাঁও গড়তে এবং সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় উপস্থিত সকলের কাছে ভোট চেয়েছেন রমেশ চন্দ্র সেন। এছাড়াও জনসভায় তিনি এলাকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীরেন্দ্রনাথ ঝাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদের সদস্য আফসানা আক্তার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin