শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

উখিয়া উপজেলা চেয়াম্যান হামিদুল হক চৌধুরীর স্বাক্ষর জালিয়াতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৭ Time View

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান এর বিরুদ্ধে আরোপিত অভিযোগ পত্রে বিশিষ্ট শিক্ষাবিদ উখিয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সাক্ষর জালিয়াতি বিষয়টি হামিদুল হক চৌধুরীর নজরে আসলে তৎক্ষনাৎ তাহার সহধর্মিনী উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জনাবা কাউসার জাহান নিগার চৌধুরী লাইভে এসে দেশবাসীকে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সম্পর্কে সর্তক করেন।

আজ বিকেলে গণ মাধ্যমে হামিদুল হক চৌধুরীর সহ ধর্মিনী লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠান।

“আসসালামু আলাইকুম।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাননীয় পৌর মেয়র জননেতা মুজিবুর রহমান মেয়র সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্তে আমার স্বামী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্বাক্ষরটি সম্পুর্ন বানোয়াট ষড়যন্ত্র মূলকভাবে লিখা হয়েছে। দরখাস্ত এবং এ ব্যাপারে হামিদুল হক চৌধুরী মোটেই ও অবগত নন। এই দস্তখতটি আমার স্বামীর হস্তাক্ষর নয় বলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এ দস্তখত টি বানোয়াটভাবে লিখে মেয়র মহোদয় ও হামিদুল হক চৌধুরীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক নষ্ট করে রাজনৈতিক এবং সাংগঠনিক অস্থিরতা সৃষ্টির কুচক্রান্ত মাত্র।

আজ প্রায় দুমাস যাবত আমার স্বামী কে নিয়ে আমি ঢাকায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন।উনার অসুস্থতার সুযোগে গুটিকয়েক দলে আশ্রয়নেয়া নব্য আওয়ামীলীগেরা ষড়যন্ত্রের এ হুলী খেলায় মেতে উঠেছে।

সম্মানিত মেয়র মুজিবুর রহমান আমার স্বামীর অসুস্থতার সময় সর্বপ্রথম খোজখবর নেন এবং আমাকে মানসিক সাহস দিয়ে আসছেন।

সম্মানিত মেয়র মহোদয়ের প্রতি আমি এবং আমার স্বামী চিরকৃতজ্ঞ। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক সবার সহায় হোন। Kawsar Jahan সভাপতি
মহিলা আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin