শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঈদের ষষ্ঠদিন আসছে মুরতজা পলাশের টাইগার-২

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২২৮ Time View

বিনোদন রিপোর্ট : ঈদের ষষ্ঠদিন প্রকাশিত হবে মুরতজা পলাশ অভিনীত ইউটিউব ফিল্ম টাইগার-২। চমৎকার ইউটিউব ফিল্মটির রচনা ও পরিচালনায় ছিলেন মাহমুদ হাসান রানা। এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন সামির রহমান রাব্বি। এছাড়া স্ক্রিপ্ট ও সংলাপ লিখেছেন পাপ্পুরাজ।

ফিল্মটিতে মুরতজা পলাশের সাথে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামন্তী সুমি, জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু, শিরিন আলম, ফাতেমা হীরা, মুহিত তমাল, সেজুতি খন্দকার ও খলিলুর রহমান কাদেরী।

অসাধারণ গল্পের ইউটিউব ফিল্মটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন মহি শান্ত ও ভিডিও এডিট করেছেন জাহাঙ্গীর আলম। কালার করেছেন সাখাওয়াত হোসেন সাকিব। এবং ফিল্মটির মিউজিক করেছেন শুভ্র রাহা।

এছাড়া স্টিল ফটোগ্রাফার হিসেবে ছিলেন আকাশ রাজ এবং ফিল্মটির প্রমোশন অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করছে জেপিটেক। ফিল্মটি জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

জানতে চাইলে জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ বলেন, টাইগার টু আমার একটি পছন্দের কাজ, অসাধারণ গল্পের এ কাজটি আশা করছি সবার ভালোবাসা কুড়াবে।
তিনি আরো বলেন, ভালো গল্পের কাজ করে যাচ্ছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত, বাকিটা দর্শক তাদের প্রতিক্রিয়া জানাবে। আমৃত্যু কাজ করে যেতে চাই। সবার ভালবাসা ও দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin