শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আসছে কাজী শহীদ আল জারিনের লেখা মরিয়ম ইসলামের গান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৩ Time View

বিনোদন রিপোর্ট : আসছে কাজী শহিদ আল জারিনের লেখা ও সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম ইসলামের কন্ঠে একটি চমৎকার মৌলিক গান। গানটির শিরোনাম তোর পিরিতে বাড়ি আমার তোর পিরিতে ঘর।

গানটির সুর করেছেন জিয়া, এবং সংগীত পরিচালনায় ছিলেন সময়ের জনপ্রিয় কম্পোজার শিবলু মাহমুদ।

সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে, খুব শীঘ্রই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে। গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সময়ের ব্যস্ততম জনপ্রিয় পরিচালক বিকে শাহিন।

জানতে চাইলে গীতিকার কাজী শহিদ আল জারিন বলেন,গানটির কথা ও সুর অসাধারণ, চমৎকার সংগীত করেছেন শিবলু ভাই, মরিয়ম ইসলাম গানটি দারুন গেয়েছেন। আশা করছি গানটি শ্রোতা দর্শকদের প্রশংসা কুড়াবে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

গানটি প্রসঙ্গে সুরকার জিয়া বলেন, গানটি কথা অসাধারণ, আমি চেষ্টা করেছি কথা অনুযায়ী ভালো সুর করার। আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।

জানতে চাইলে পরিচালক বি কে শাহিন বলেন,গানটি সব মিলিয়ে দারুন হয়েছে, চমৎকার মিউজিকাল ফিল্ম আকারে গানটি প্রকাশ পাবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি গানটির ভালো মিউজিক ভিডিও করার। বাকিটা দর্শক শ্রোতাদের উপর ছেড়ে দিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin