শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর হত্যা, যুবলীগ নেতা আপন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৯৮ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:শিল্প নগরী আশুলিয়ায় অপহরণের পর কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪।০৯।২০২০ইং) রাতে কন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সোমবার লালমনিরহাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও একই এলাকার জাহিদুল ইসলাম (১৫) অভিমান করে বাড়ি থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বোনের বাড়িতে আসে। বোনের বাসা খুঁজে না পেয়ে ইপিজেড এলাকার বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় তাদের কে অপহরণ করে একটি চক্র।

পরে তাদের আত্মীয়দের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত দুজনকে বেধড়ক মারধর করে অপহরণকারীরা। এতে সবুজ নামের ৫ম শ্রেণিতে পড়ুয়া কিশোর মারা যায় ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা যুবলীগের সদস্য কন্ডার সিরাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মুক্তিপণের দাবিতে সবুজ নামের এক কিশোর কে হত্যার ঘটনায় আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin