শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আরেফিন চেয়ারম্যানকে বরখাস্তের প্রতিবাদে সোনাগাজীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৭২২ Time View

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আরেফিনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পূণর্বহালের দাবিতে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে এই কর্মসূচী পালন করেন। স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও মাস্টার মো. ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- আলা উদ্দিন ইসলাম, সমীর মিয়া, মো. ইব্রাহীম, জসিম উদ্দিন, ইউপি সদস্য আবদুছ সালাম খোকন, জোসনা বেগম, হেলাল উদ্দিন, মো. স্বপন, নূর আলম ও শহীদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধন শেষে উপস্থিত জনতা বিক্ষোভ মিছিল করে সোনাগাজী-মুহুরী প্রজেক্ট ও মুক্তিযোদ্ধা সড়কের একাংশ প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন- রাজনৈতিক গ্রুপিং ও আগামী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা ষড়যন্ত্রমূলক অভিযোগ এনেছিল। ইতোমধ্যে ৮ জন ইউপি সদস্য তাদের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ বাতিল করে দ্রুত সময়ের মধ্যে তাকে স্বপদে বহালের আদেশ দেয়ার দাবি জানান তারা।

প্রসঙ্গত; তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত ১৮ মে ১২ জন ইউপি সদস্য যৌথ স্বাক্ষর দিয়ে ফেনীর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে গত ৬ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ইফতেখার আহাম্মদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্তের আদেশ ও স্থায়ী বরখাস্তের জন্য কারণ দর্শানো নোটিশ জারি করেন। এই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান শামছুল আরেফিন হাইকোর্টে রিট পিটিশন দায়েরের জন্য ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin