শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আদালতের নির্দেশে জব্দকৃত ৮৯ বস্তা চাল ৫ এতিমখানায় বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪২৬ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৮৯ বস্তা জব্দকৃত চাল আদালতের নির্দেশে ৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার ৫টি এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ওসি (তদন্ত) মোঃ আব্দুল মোতালিব চৌধুরী প্রমুখ।

উপজেলার সিংহেশ্বর বাজারের মোঃ শহিদুল ইসলামের দোকান থেকে গত ১৪ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির কালোবাজারে বিক্রির ৮৯ বস্তা চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জব্দ করেন। পরে এ ব্যাপারে মামলা হলে ময়মনসিংহের ৬ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসব চাল এতিমখানায় বিতরণ করে দেওয়ার নির্দেশ দেন।

ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে বৃহস্পতিবার উপজেলার বাশাটি হিলফুল ফুজুল এতিমখানার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লাউয়ারী আব্দুল্লাহ এতিমখানার সহকারী মুহতামিম হাফেজ মোখলেছুর রহমান, রবিরমারা উম্মুল মোমিনীন খাদিজা(রা.) মহিলা এতিমখানার মুহতামিম ইসমাইল হোসেন, তালুকদানা মাজিদ সাইদ আল হানাফি হামেদীয়া এতিমখানার মুহতামিম ওবায়দুল্লাহ ও পুরাপুটিয়া বাবা-মায়ের দোয়াএতিমখার সহকারি শিক্ষক হাফেজ আক্তার হোসেনের নিকট এ সব চাল বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin