শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অর্থাভাবে মেধাবী ছাত্র মৃত্যুঞ্জয় এর উচ্চ শিক্ষা নিয়ে সংশয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৭৮৪ Time View

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতী গ্রামের এক হত-দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মৃত্যুঞ্জয় অধিকারী।গ্রামের গরীব পরিবারেই বেড়ে ওঠা অদম্য মেধাবী ছাত্র মৃত্যুঞ্জয় অধিকারী। ২০১৫ সালে শাখাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ -৫ প্রাপ্ত হয়।

এরপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অটোমোবাইল বিভাগে মেধা তালিকায় ভর্তির সুযোগ পায়। ২০২০ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কৃতিত্ব সহিত ৩.৩১ সিজিপিএ পেয়ে পাস করে।

ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য ৫০% বৃত্তিতে Lovley Professional University, Punjab অটোমোবাইল বিভাগে সুযোগ পান।

ভর্তি হতে পারলেও অর্থের অভাবে মেধাবী ছাত্র মৃত্যুঞ্জয় অধিকারি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করা নিয়ে এখন তার কৃষক পিতা ও পরিবার রয়েছে চরম সংশয়ে।

হত-দরিদ্র পরিবারের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না তাকে ভারতে রেখে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য হাজার হাজার টাকার যোগান দেওয়া। কারণ নুন আনতে যে সংসারে পানতা ফুরায়। তাদের আবার লেখাপড়া! দু’বেলা যে পরিবারের খাবার জোটানোই সবচেয়ে বড় সমস্যা ও চ্যালেঞ্জ। এতদিন অনেক কষ্টে ধারদেনা করে ছেলের লেখাপড়া চালিয়ে এসেছেন।
সেখানে ভারতে রেখে তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন সে চিন্তায় তার দরিদ্র পিতা-মাতার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কে নেবে অসহায় ও অভাবী হত-দরিদ এক পরিবারের ছেলে মৃত্যুঞ্জয় এর লেখাপড়ার এ গুরু দায়িত্ব? কিভাবে সম্ভব উচ্চ শিক্ষার জন্য তার অদম্য মেধার মূল্যায়নের। এত সুযোগের পরও কি তার উচ্চ শিক্ষার পথ চিরতরে বন্ধ হতে চলেছে এ প্রশ্ন মৃত্যুঞ্জয় ও তার পরিবারের।

মৃত্যুঞ্জয় মা অঞ্জলি অধিকারি জানান, জমি বলতে তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া ঘরভিটাসহ মাত্র অল্ল পরিমান জমি রয়েছে। ঘর বলতে একটি। তাও ভাঙ্গাচোরা, টিন ও বনের বেড়া দিয়ে তৈরি ঝুপড়ি ঘর। এ ঘরেই তাদের বসবাস।

মৃত্যুঞ্জয় এর পিতা মানিক অধিকারী বলেল,বিদেশে রেখে আমাদের মতো অসহায় ও হত-দরিদ্র পরিবারে পক্ষে ছেলে লেখাপড়া চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি দেশ বিদেশে অবস্থারত সমাজের উচ্চ বিত্তদের কাছে ছেলের উচ্চ শিক্ষার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন।

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জ্যোতিষ চন্দ্র রায় বলেন,অদম্য মেধাবী মৃত্যুঞ্জয় অধিকারীর পাশে দাড়ানো জন্য শিক্ষা অনুরাগীদের অনুরোধ করছি।

চামটাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,অসীম কুমার রায় বলেন, মৃত্যুঞ্জয় অধিকারীর
পাশে দাড়ানো জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর ঠিকানাঃ অদম্য মেধাবীঃ মৃত্যুঞ্জয় অধিকারী, পিতাঃ মানিক অধিকারী, মাতাঃ অঞ্জলী রানী অধিকারী।
পাড়ার নামঃ অধিকারী পাড়া,গ্রামঃ মৌজা শাখাতী, ইউপিঃ মদাতী,উপজেলাঃ কালীগঞ্জ,জেলাঃলালমনিরহাট।
মৃত্যুঞ্জয় বিকাশ নাম্বারঃ০১৯৪৯০৫৩৮৪৬,রুপালি ব্যাংক সঞ্চয়ী হিসাব নাম্বারঃ৬০০৭০১০০২১৫৭।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin