
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা বাহিনীর তিন অফিসার পেয়ে গর্বিত বোধ করছেন এখন ফুলপুর বাসি। তবে সব সময় আতঙ্কে থাকছেন অপরাধীরা।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য (২০২১ সালে ২০শে জুন) প্রায় আড়াই বছর আগে শেরপুর সদর থানা থেকে বদলি হয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এরপর থেকেই শুরু হয় অত্র থানার অপরাধীদের দৌড়। অপরাধীদের প্রতিটা দিন যেন কাটতে থাকে আতঙ্কের মধ্য দিয়ে। এ সবের মধ্য দিয়ে একা সবকিছু সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি। পরে ২০২২ সালে ১৩ই নভেম্বরে শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মেহেদী হাসান সুমন মিয়া বদলি হয়ে ফুলপুর থানায় দ্বিতীয়বারের মতো সেকেন্ড অফিসারের দায়িত্ব নিয়ে ওসি মহোদয়ের পাশে থেকে পরামর্শ ক্রমে প্রায় এক বছর দরে মাদক ও সন্ত্রাস মুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে রাতদিন কাজ করে যাচ্ছেন।
বিদেশী ও দেশী মদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী, ডাকাত, ভুয়া ডিবি ও পুলিশ পরিচয় দেওয়া সদস্য খুন সহ বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি আটক করে আইনের আওতায় এনেছেন। বসিয়েছেন নতুন করে মেইন মেইন স্থানে আবারো চেক পোস্ট। তিনি যোগদানের কয়েক মাস পরেই অবসর/রিটায়ার্ড করেন থানার তদন্ত ওসি মোঃ আব্দুল মোতালেব চৌধুরী। পরে ২০২৩ সালে ৫ মার্চে উনার স্থানে যোগদান করেন শেরপুর থেকে আসা তদন্ত ওসি মোঃ বন্দে আলী। পরে তিনি ফুলপুর থানায় যোগদান করেই বিভিন্ন মামলার তদন্ত সুন্দর ভাবে উদঘাটন করে মানুষের মন জয় করে সুনাম অর্জন করেন।
ফুলপুরে যোগদানের পর আইন-শৃঙ্খলার আমুল পরিবর্তনের পাশাপাশি মানুষের দ্বারপ্রান্তে পুলিশের সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের ব্যাপক প্রসার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে চুরি,বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, চাঞ্চল্যকর মামলার অল্প সময়ের রহস্য উদঘাটন সহ জমি সংক্রান্ত বিষয়ে দু পক্ষের নিমাংসায় তাদের ভূমিকা প্রশংসাযোগ্য। ফলে তৃপ্তির গর্বে তো আওয়াজ তাদেরকে নিয়ে অনেকের মাঝে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনজনই হয়ে ওঠেন মানুষের আস্থার প্রতীক৷ এক কথায় সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ কার্যক্রমের পাশাপাশি সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেছেন জনতার সেবক হিসেবে। মানুষের প্রত্যাশা আর প্রাপ্তি,সাধ আর সাধ্যের বাস্তবায়নে অভিপ্রায়ে ফুলপুরের তাদের কর্মজীবনের ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লাটাই ভারী হয়ে দাঁড়িয়েছে।
তাদের কর্মজীবনকে আমার লিখনের মাধ্যমে তুলে ধরা আমার মত স্বল্প জ্ঞানের পক্ষে সম্ভব নয় তাও চেষ্টা করেছি মাত্র।
উনারা ব্যক্তিগত আলাপের মাধ্যমে জানান, ফুলপুর থানার অনেক মানুষগুলো খুব শান্ত প্রিয় ও ভালো। যেকোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকে। তাদের সহযোগিতা সহ অত্র থানার সকল কর্তব্যরত পুলিশ ফোর্স আমাদের সার্বক্ষণিক সব কাজেই সহযোগিতা করেছেন। তাদের এর সহযোগিতার জন্যই খুব দ্রুত গতিতে ফুলপুর থানার পুলিশ বাহিনীর সেবাদিতে পারছেন। এছাড়াও জনগণকে সঠিক সময়ে সেবা দেওয়াটা আমাদের কাজ। আমরা সেবা দিতে পেয়ে আনন্দিত।
আগামী দিন যেন তাদের দায়িত্ব-নিষ্ঠার সঙ্গে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন এজন্য উনারা উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।