সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ Time View

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি (CC) ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২০ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।

দীর্ঘদিন ধরে কর্দমাক্ত ও কাঁচা রাস্তার কারণে দিলগাঁও গ্রামবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষিপণ্য পরিবহনে স্থানীয়দের কষ্টের সীমা ছিল না। এই ঢালাই কাজের মাধ্যমে গ্রামের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লাগবে এবং যাতায়াত আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন হরিপুর ঠাকুরগাঁও। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধকগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই রাস্তাটি সি সি ঢালাই করা হচ্ছে। এর ফলে রাস্তার স্থায়িত্ব বাড়বে এবং এলাকাবাসী দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবেন।

উন্নয়নমূলক এই কাজ শুরু হওয়ায় দিলগাঁও গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, এই পাকা রাস্তাটি সম্পন্ন হলে গ্রামের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin