শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোেধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে একটি বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ ডিসেম্বর’২৪ (সোমবার) “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়‍্যাক্টস-ইন প্রজেক্টের সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়‍্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার রুমা বেগম, উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য জয়ীতা পুরস্কার পান রিয়‍্যাক্টস- ইন প্রকল্পে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা: সুমি ও ফাতেমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল-মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সাংবাদিক রাগিব আহসান রাজু ও সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin