শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে বিলুপ্তির পথে দেশীয় মাছ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি : এক সময়ে গ্রাম-গঞ্জের হাট-বাজার গুলোতে বিভিন্ন প্রজাতির দেশি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন আর সেসব মাছ খুব একটা দেখা যায় না। জেলেদের জালেও ধরা পড়ে খুব কম। দেশীয় এসব মাছের মধ্যে রয়েছে কৈ, মাগুর, শিং, পুঁটি, পাবদা, টেংরা, মলা, ঢেলা, চপরা, শোল, ডারকা, বেয়াল, খলশি, ফলি, চিংড়ি, চেং, টাকি, পোয়া, বালিয়া, গোচি, ভেবদা, টনা, ইত্যাদি মিঠা পানির সুস্বাদু বিভিন্ন ধরনের দেশীয় মাছ যা গ্রাম বাংলায় আশ্বিন মাস থেকে শুরু করে পৌষ ও মাঘ মাস পর্যন্ত পাওয়া যেত। এ সময় পুকুর, খাল-বিল, ডোবা-নালার পানি কমতে থাকে।

এখন আর এ সময় দেশি এসব মাছ দেখা যায় না। বর্ষাকালে ধানের জমিতে কইমারি জাল, বড়শি, নল, দেহড়, ঘুনি, ঠুসি পেতে মাছ ধরার রীতি হারিয়ে গেছে অনেক এলাকা থেকে। যারা এক সময় পুকুর, খাল-বিল, ডোবা- নালায় মাছ ধরে পরিবারের চাহিদা পূরণ করতো তাদের অনেকেই এখন বাজার থেকে চাষের মাছ কিনে পরিবারের মাছের চাহিদা পূরণ করছে।

জলবাযুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে কীটনাশক ব্যবহার, জলাশয় দূষণ, নদ-নদীর নব্যতা হ্র্রাস, খাল-বিলের গভীরতা কমে যাওয়া, ডোবা ও জলাশয় ভরাট করা, মা মাছের আবাস স্থলের অভাব, ডিম ছাড়ার আগেই মা মাছ ধরে ফেলা, ডোবা-নালা, পুকুর-বিল ছেঁকে মাছ ধরা বিদেশি রাক্ষুসে মাছের চাষ ও মাছের প্রজননে ব্যাঘাত ঘটানো এসবের কারণে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin