সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

হরিপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোন করলেন – ডা. আব্দুস সালাম এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা.আব্দুস সালম (এমপি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে ১নং গেদুড়া ইউনিয়নের ১নং ওয়াডে দক্ষিণ মলানী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর এর সভাপতিত্বে উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে ধান অতিথি হিসেবে উপস্থি থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন ঠাকুরগাঁও -২ সংসদ সদস্য ডা.আব্দুস সালম (এমপি।

এ সময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ একটি সীমান্তবর্তী ও পিছিয়ে পড়া এলাকা। আমি সংসদে আপনাদের দাবী তুলে ধরেছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে প্রকৃত গরিব মানুষ উপকৃত হবে। যারা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করবেন, তারা সততার সাথে কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি অসচ্ছল পািরবারকে সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচির হাতে নিয়েছে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার স্বচ্ছভাবে সরকারের সকল ভাতা, সহায়তা ও সেবা পাবে। কোনো অনিয়ম দলয়ি করণ বা ভেদাভেদ করা হবেনা।

সভায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার আব্দুর রহিম, ১নং ইউনিয়ন চেয়াম্যান তরিকুল ইসলাম, হরিপুর বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি জাহিদূল ইসলাম, মহিলা দলের সভানেত্রী সাবানা পারভিন প্রমুখ। তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্ধোধধনে আলোচনা শেষে ওই গ্রামের জাহানা খাতুন এর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ কারি সাব্বির হোসেনর মাধ্যমে একটি পরিবারের তথ্য সংগ্র হরা হয়। উল্লেখ্য যে, ১ নং গেদুড়া ইউনিয়ন ২নং আমগাঁও ইউনিয়ন ও ৩ নং বকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড গুলোতে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin