শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৬টি বকনা বাছুর ও দানাদার-খাদ্য বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩১২ Time View

হরিপুর প্রতিনিধি : আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ দপ্তরের এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিপুর ঠাকুরগাঁও এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ- সামাজিক ও জীবন মানোন্নোয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে৬(ছয়)টি বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার(৬আগস্ট)উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় হরিপুর হতে দুপুরে ছয়টি ইউনিয়নের ৬ জন সুফলভোগীদেরকে ১০০ কেজি ওজনের একটি বকনা বাছুর ও ৪ বস্তা=১০০ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে। সুফলভোগীরা হলেন ১নং গেদুরা ইউপি থেকে শ্রী সুজন মুরমু ২নং আমগাঁও ইউপি থেকে শ্যামলি হেমরম ৩নং বকুয়া ইউপি থেকে ফুলমনি মুরমু ৪নং ডাঙ্গীপাড়া ইউপি থেকে হেমন্ত সরেন ৫নং হরিপুর ইউপিথেকে শ্রী লিটন মুরমু ও ৬নং ভাতুরিয়া ইউপি থেকে বিমল।

‎বকনা বাছুর বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।

‎আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মফিজুল ইসলাম,সমবায় অফিসার মো. সোহানুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রায়হানুল হক মিয়া ও ৫নং হরিপুর সদর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin