শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৭/১২/২০২৫) দুপুর ১২টার সময় উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের ফেডারেশন নির্বাচিত ১২০ জন কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ উন্নতজাতের ধানের বীজ ব্রি ধান ৭২,৭৪,১০২ বিতরণ করা হয়। এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সুষ্ঠু বীজ ব্যবস্থাপনা, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর কৃষিবিদ মো: মশিউর রহমান(AEO) এসময় তিনি বলেন, জিংক ধান মানবদেহে পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধানের চাষ বাড়লে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি সাধারণ মানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে। তারা আরও বলেন, উন্নত কৃষির মাধ্যমে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল বাকী, আর ডি আর এস কৃষি অফিসার, মো: গোলাম কিবরিয়া, আর ডি আর এস এগ্রিকালচারাল প্রজেক্ট অফিসার, রবিনাথ রায় কমিউনিটি মভিলাইজার, ফেডারেশন চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin