শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা ৩ রোগীর সফল চিকিৎসা, অ্যান্টিভেনম প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮০ Time View

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে আক্রান্ত তিনজন রোগীকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম প্রদান করা হয়েছে। দ্রুত চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের ফলে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় সদর ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে মোক্তার আলী (৪২) সাপের কামড়ে আক্রান্ত হন। একই দিন রাতে জমিতে হালচাষের সময় মহেন্দ্রগাঁও গ্রামের মুশা আলীর ছেলে সবুর আলী (৩৬) সাপের কামড়ে আহত হন। এছাড়া শনিবার সকাল ১১টার দিকে বহরমপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বেলাল হোসেন (২৫) সাপের কামড়ে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাদের শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রদান করেন। বর্তমানে তিনজন রোগীই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক, ওঝা বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়মতো অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম সরবরাহ অব্যাহত রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin