শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া মজু চৌধুরীর হাটে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০২ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত আননন্দ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি মজু চৌধুরীর হাট বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নৌ-ঘাট এলাকায় সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক মো. আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব হান্নান হোসেন সুহাস, যুগ্ম আহ্বায়ক রহমত আলী খাঁন, দেলোয়ার হোসেন ভুইয়া, মাহমুদুল্লাহ শিপন, জাকির হোসেন কাজী, সিরাজুল ইসলাম পলাশ, হারুনুর রশিদ, মো. আনিস কবিরসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ১৭ জুন আবুল বাশারকে আহ্বায়ক ও হান্নান হোসেন সুহাসকে সদস্য সচিব করে চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমটি গঠন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব আরাফাত হোসেন সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin