শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীর কাউন্সিলর আইয়ুব খাঁনের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬১৩ Time View

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী পৌরসভার কাউন্সিলর আইয়ুব আলী খাঁনের বিরুদ্ধে প্রতিপক্ষের জায়গা জবরদখল করে ঘর নির্মাণ চেষ্টা ও প্রবাসী শাহাদাত হোসেনের পরিবারের সদস্যদের মারধোর করার অভিযোগে প্রবাসীর স্ত্রী বকুল বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ০৬/০৮/২০১৫ ইং একটি এজাহার দায়ের করেন, তার প্রতিকার না পেয়ে প্রবাসী শাহাদাত হোসেন ০৫/০৭/২০১৭ ইং সোনাগাজী পৌরসভায় সুবিচার পেতে লিখিত আবেদন করেন, সেখানেও কোন সমাধান না পেয়ে এবং প্রতিপক্ষগণের হামলা ও হুমকির মুখে ০৩/১০/২০২০ইং সোনাগাজী মডেল থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পক্ষগণকে মৌখিকভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন। প্রতিপক্ষ আইয়ুব খাঁন গং তাহা অগ্রাহ্য করে বিতর্কিত ভূমিতে ঘর নির্মাণ কাজ চলমান রাখে বলে বাদিনী বকুল বেগম জানান। এতে প্রবাসী শাহাদাত হোসেনের মা মাফিয়া খাতুন বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক মিস মামলা নং- ২৬০/২০২০ইং দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নালিশী ভূমিতে পক্ষদের মাঝে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ও বিবাদীগণকে কারণ দর্শানোর জন্য বলা হয়। ০৬/১০/২০২০ ইং অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ সোনাগাজী মডেল থানায় কপি প্রেরণ করেন।

বাদিনী মাফিয়া খাতুন জানান- বিরোধকৃত সম্পত্তি বাদিনীর পূত্র শাহাদাত হোসেন বিগত ২৭/০৫/২০১৫ ইং তারিখে ২৯৪৫ নং সাফ কবলা দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তি, যাহা তুলাতুলী মোজার সিএস খতিয়ান- ৩৩৬, ৩৭৪, বিএস খতিয়ান নং- ৪৬৬, ৬৬০, খতিয়ানের সিএস ১০৫৯ দাগ, বিএস ১৩০৭ দাগ আন্দরে ৩ শতক দানকৃত ভূমি বটে। শাহাদাত হোসেনের নামে জমাখারিজ খতিয়ান নং- ১১৩০ প্রচারিত। এছাড়াও তার সাথে শাহাদাত হোসেনের পিতা ছাদেকের নামীয় মৌরশী মালিকীয় সম্পত্তি যাহা বাদিনী ভোগ দখলদার বলে জানান।

অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর আইয়ুব খাঁন জানান- আমি সোনাগাজী মডেল থানায় কাগজপত্র জমা দিয়েছি, থানার পক্ষ থেকে তারিখ দিলে কাগজপত্র নিয়ে বসতে প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin